ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

হোয়াটসঅ্যাপের নতুন চমক

আকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুক, ই-মেল, ইমু, ভাইবারসহ কত কিছুই না চলছে তথ্যপ্রযুক্তির এই দুনিয়ায়। একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগের জন্য পৃথিবী এখন অনেক ছোট। তবে সম্প্রতি বিভিন্ন যোগাযোগমাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে দূর-দূরান্ত থেকে শুধু বলতে পারবেন না, দেখতে পারবেন ভিডিওতে, পাঠাতে পারবেন ছবি ভিডিওসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়। হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত সব তথ্য থাকবে গোপন, শতভাগ নিরাপদ থাকবেন আপনি।

মাসখানেক আগেই ‘সেন্ট মেসেজ ডিলিট’-এর ফিচার যুক্ত হয় হোয়াটসঅ্যাপের সঙ্গে। এবার মেসেজ ডিলিটের সময়সীমা আরও বাড়িয়ে দিল হোয়াটসঅ্যাপ। আসুন জেনে নেয়া যাক এই সংক্রান্ত খুঁটিনাটি।

গত বছরের শেষ দিক থেকে মেসেজ ডিলিটের এই সুবিধা পেতে শুরু করেন হোয়াটসঅ্যাপের ইউজাররা। এর ফলে ভুল করে পাঠানো কোনও মেসেজ ৭ মিনিটের মধ্যে ডিলিট করা যেত।

এবার মেসেজ ডিলিটের সময়সীমা বাড়িয়ে ৬৮ মিনিট করল হোয়াটসঅ্যাপ। আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই পেয়ে যাবেন এই সুবিধা।

এরই সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি বা ভিডিওর ওপর লোকেশন ও টাইম স্টিকার জুড়ে দিতে পারেন।

তবে অ্যানড্রয়েডে এই ফিচার এখন শুধুমাত্র বিটা ইউজাররাই পাবেন। সংস্থা সূত্রে খবর, শিগগিরই স্টেবল আপডেট পেয়ে যাবেন অ্যানড্রয়েড ইউজাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

হোয়াটসঅ্যাপের নতুন চমক

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮