ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই কোরিয়ার শান্তির লক্ষ্যে ঐতিহাসিক বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুক্রবার সকালে দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠকটি শুরু হয়েছে। খবর সিএনএনের।

বৈঠকের ঘণ্টাখানেক আগে কিম উত্তরের সীমারেখা পার হন। ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করলেন। কিমকে সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এরপর অনার গার্ডের সদস্যরা দুই নেতাকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যান সীমান্ত গ্রাম পানমুনজমে।

বৈঠকের আগে সীমান্ত ধরে কিছুক্ষণ হাঁটেন কিম জং উন। এসময় প্রেসিডেন্ট মুনের সঙ্গে হাত মেলান কিম জং। ‘পিচ হাউজ’- অতিথি বইয়ে স্বাক্ষর করেন কিম জং। সেখানে তিনি লিখেন-‘নতুন যুগের শুরু’। এরপর তারা মিডিয়ার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলেন এবং রুদ্ধতার বৈঠকে বসেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে- দুই নেতার বৈঠকে তিনটি বিষয় প্রাধান্য পাবে। উত্তর কোরিয়ার অ-পারমাণবিকীকরণ, স্থায়ী শান্তির নিশ্চয়তা এবং দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এ তিন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকের পর শান্তির স্মারক হিসেবে সীমান্তে একসঙ্গে গাছ লাগাবেন দুই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়া

আপডেট সময় ০২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮