ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান শাহ’র ময়নাতদন্তকারী টিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলা সিনেমার ‘স্টাইল আইকন’ খ্যাত একসময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র অপমৃত্যুর মামলায় তার লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডোমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার অভিযোগ প্রমাণের স্বার্থে ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ওই দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

যাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে, তারা হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন ময়নাতদন্তকারী চিকিৎসক হায়দার আলী প্লাবো ও ডোম রমেশ চন্দ্র।

আদালত সূত্র জানায়, বাংলাদেশের চলচ্চিত্রে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ’র লাশ উদ্ধার করা হয়।

ওই সময় এ ঘটনায় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

এরপর সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে সালমানের মৃত্যু আত্মহত্যা বলে উঠে আসে। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করা হয়।

নারাজি আবেদনে আজিজ মোহাম্মদ ভাইসহ ১১জন সালমান শাহ’র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। ২০১৬ সালের ৬ ডিসেম্বর আলোচিত এ মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান শাহ’র ময়নাতদন্তকারী টিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট সময় ১০:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮