ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

রেলে প্রথম সিওপিএস নারী কর্মকর্তা রাশিদা সুলতানা গনি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে প্রথম এক নারী অফিসারকে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক স্বাক্ষরিত এক আদেশে পরিচালক (ট্রাফিক) মোছা: রশিদা সুলতানা গনিকে পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদায়নকৃত পদে বদলি করা হয়েছে।

বর্তমানে রশিদা সুলতানা বাংলাদেশ রেলওয়ের পরিচালক (পরিবহন) ছাড়াও অতিরিক্ত পরিচালকের (জনসংযোগ) দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

রশিদা সুলতানা দৈনিক আকাশকে জানান, রেলওয়েতে নারী ক্যাডাররা আরও আসুক। নিজ নিজ যোগ্যতায় এসব ক্যাডাররা এক সময় আরও উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করুক।

তিনি বলেন, এটা আমার জয়, নারী সমাজের জয়। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করছেন। ফলে নারীরা আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিচ্ছেন।

৩০ এপ্রিল তিনি চট্টগ্রামে তার নতুন কর্মস্থলে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন।

জানা গেছে, পুরো (পূর্বাঞ্চল) রেলওয়ের অপারেশনাল যত কার্যক্রম দেখভালের দায়িত্ব সিওপিএসের ওপর ন্যস্ত থাকে। যা তিনি দক্ষতার সঙ্গে করতে পারবেন বলে আশাবাদী তিনি।

১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ রেলওয়েতে ১৩তম বিসিএস-এর মাধ্যমে এটিএস প্রবেশানার (ট্রাফিক) হিসেবে যোগদান করেন রশিদা সুলতানা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

রেলে প্রথম সিওপিএস নারী কর্মকর্তা রাশিদা সুলতানা গনি

আপডেট সময় ০৮:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮