ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইসিইউতে সিনিয়র বুশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রক্তের সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জর্জ হার্বাট ওয়াকার বুশ (সিনিয়র বুশ)। মার্কিন মু্ল্লুকের সাবেক এই প্রেসিডেন্ট কয়েকদিন আগেই স্ত্রীকে হারিয়েছেন।

জর্জ বুশের পরিবারের এক সদস্য ও মুখপাত্র জিম ম্যাকগ্রেথ টেলিগ্রাফকে জানিয়েছেন, রক্তে সংক্রমণের কারণে সোমবার সকালে বুশকে হাসটন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

৯৩ বছর বয়সী বুশ গেল সপ্তাহে তার স্ত্রীকে বারবারা বুশকে হারিয়েছেন। রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। এরপরই অসুস্থ্য হয়ে পড়েন সিনিয়র বুশ।

গত পাঁচ বছর ধরে হুইল চেয়ারে জীবন কাটছে জর্জ বুশের। তিনি দীর্ঘদিন ধরে ভাসকুলার পারকিনসোনিম রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের প্রথমে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ধীরে ধীর হাত পা অসার হয়ে যায়। একইসঙ্গে তার স্মৃতিশক্তি লোপ পায়।

জর্জ হার্বাট ওয়াকার বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিইউতে সিনিয়র বুশ

আপডেট সময় ১১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮