ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

স্ত্রীর নির্যাতন মামলায় কারাগারে মডেল আসিফ

আকাশ বিনোদন ডেস্ক:

স্ত্রীর দায়ের করা মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারের পর সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে স্ত্রী মীমা শাহ অরণির (শামীমা) দায়ের করা মামলায় কাজী আসিফ রহমানকে রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

গত ৬ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী মীমা শাহ অরণি (শামীমা)। পরে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

রোববার গ্রেফতারের পর আসিফকে আটক রাখার আবেদন করে হাজারীবাগ থানা পুলিশ। অপরদিকে আসিফের জামিনের আবেদন করেন তার আইনজীবী।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি আলী আকবর জানান, শুনানি শেষে ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম ২৫ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করে আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডাপ্রবাসী অরণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসিফ। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আসিফ তাকে স্ত্রীর মর্যাদা দিতেন না। এছাড়া যৌতুকের দাবিতে আসিফ তাকে নিয়মিত নির্যাতন করতেন বলে মামলায় অভিযোগ করেন স্ত্রী মীমা শাহ অরণি (শামীমা)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

স্ত্রীর নির্যাতন মামলায় কারাগারে মডেল আসিফ

আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮