ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ।কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা।

নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ৬-৩, ৬-২ সেটে হেরে যান জাপানি টেনিস সেনসেশন।

এ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম স্থান নিজের দখলে রাখলেন নাদাল। এদিন আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ৩১তম মাস্টার্স শিরোপা। এ নিয়ে নোভাক জকোভিচকে টপকে গেছেন এ টেনিস কিংবদন্তি।

সব মিলিয়ে নাদালের এটি ৭৬তম এটিপি ট্যুর শিরোপা। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, এ খেলাটির সঙ্গে আমার রয়েছে নাড়ির সম্পর্ক, আত্মার বন্ধন। আমি জানি, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর একেবারে কাছে চলে এসেছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নই। কারণ এটাই বাস্তবতা।

চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি নাদাল। চোট কাটিয়ে ফিরে দুরন্ত ছন্দে আছেন তিনি। গেল ৭ ম্যাচে কোনো সেট হারেননি। এবার তার চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানে ক্লে কোর্টের সম্রাট কেমন করেন তাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

আপডেট সময় ১০:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮