ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তাল নিকারাগুয়া, ফেসবুক লাইভের সময় সাংবাদিককে গুলিতে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল নিকারাগুয়া। গত বুধবার থেকে আজ পর্যন্ত চলা টানা বিক্ষোভকালে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে শিশু ও ছাত্রের পাশাপাশি একজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে নিকারাগুয়ান সেন্টার হিউম্যান রাইটস।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম অ্যানজেল গাহোনা; ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসে ফেসবুকে লাইভ খবর প্রচারকালে গুলিবিদ্ধ হন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সাংবাদিক গাহোনা ব্যাংকের একটি ভাঙা ক্যাশ মেশিনের বর্ণনা দিচ্ছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন এবং রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে।

ওই সময় তার নাম ধরে চিৎকার করে ডাকতে শোনা যায় লোকজনকে। অনেকে তার সাহায্যের জন্য এগিয়ে আসেন। এ সাংবাদিককে কে বা কারা গুলি করে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

২০১৬ সালে নিকারাগুয়ার জাতীয় নির্বাচনে ওর্তেগা প্রেসিডেন্ট নির্বাচিত হন। পেনশনব্যবস্থায় পরিবর্তন আনার পর গত বুধবার থেকে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ জনের বেশি মানুষ মারা গেলেন।

পেনশন সংস্কারের ফলে এখন কর্মী ও নিয়োগকর্তা উভয়কেই বেশি অর্থ দিতে হবে। কিন্তু সামগ্রিকভাবে পেনশন সুবিধা ৫ শতাংশ কমে যাবে।

এ নিয়ে বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট ওর্তেগা বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, আগে পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে।

এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিকারাগুরায়ার শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পোপ ফ্রান্সিস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উত্তাল নিকারাগুয়া, ফেসবুক লাইভের সময় সাংবাদিককে গুলিতে হত্যা

আপডেট সময় ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮