ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির ২ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দুই নেতা। রোববার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলের অন্য নেতা হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। জানা গেছে, কারাগারে আটক খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি নিয়ে কথা বলার জন্য বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।

এছাড়া ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার বিষয়ে কথা হতে পারে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থি চিকিৎসকদের এক মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব আমাদের নেত্রীর বিষয়ে জানতে।’

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। অনুমতি না পেয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দলটির এই তিন নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির ২ নেতা

আপডেট সময় ১২:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮