ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ভারতের প্রধান বিচারপতিকে অপসারণের নোটিশ

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অপসারণ (ইমপিচমেন্ট) করার তোড়জোড় শুরু করেছে কংগ্রেসসহ ৭টি বিরোধী দল। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপকের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য শুক্রবার ৭টি বিরোধী দল নোটিশ দিয়েছে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে। নোটিশে সই করেছেন ৬৪ জন এমপি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের বিচারক বি এইচ লয়ার মৃত্যুর তদন্তের দাবি গতকাল এক রায়ে খারিজ করে দেন সুপ্রিমকোর্ট। সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতিকে ইমপিচ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসসহ ৭টি বিরোধী দল।

কংগ্রেস ছাড়া আর যে ৬টি দলের এমপিরা এ নোটিশে সই করেছেন তাদের মধ্যে রয়েছেন শরদ পওয়ারের দল এনসিপি, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও মুসলিম লিগ।

প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেছেন, ইমপিচ করার জন্য উপরাষ্ট্রপতিকে দেয়া তাদের নোটিশে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির ৫টি দুর্ব্যবহারের উল্লেখ করা হয়েছে।

সিব্বলের কথায়, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠতে শুরু করেছিল তার দায়িত্ব নেয়ার পর থেকেই। গত ১২ জানুয়ারি সাংবাদিক সম্মেলন ডেকে যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন শীর্ষ আদালতের ৪ জন প্রবীণতম বিচারপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতের প্রধান বিচারপতিকে অপসারণের নোটিশ

আপডেট সময় ০৭:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮