ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ইন্টারভিউতে চোখ মেরে ভাইরাল ঐশ্বরিয়া, ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক:

আজ ২০ এপ্রিল। ২০০৭ সালের এই দিনে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের দুই সুপারস্টার অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। বিয়ের ১১ বছর পর দাম্পত্যের আজব এক গোপন বিষয় শেয়ার করলেন ঐশ্বরিয়া।

কিছু দিন আগে ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার দেন ঐশ্বরিয়া। ওই সাক্ষাৎকারে কথার মাঝে চোখ মারেন ঐশ্বরিয়া। তার চোখ মারা ওই দৃশ্য ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে ‘ইনস্তাবলিউড’ নামের একটি আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়।

সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি লুকিয়ে তার পার্টনারের ফোন বা এসএমএস চেক করেন?

অর্থাৎ অভিষেক বচ্চনের গতিবিধির ওপর নজর রাখতে গোপনে কি তার ফোন চেক করেন ঐশ্বরিয়া? অবশ্য এমন অভ্যাসের কথা অনেক দম্পতির ক্ষেত্রেই শোনা যায়। কিন্তু এ প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া সরাসরি নাকচ করে দেন। তিনি উত্তরে বলেন, ‘নেভার’।

এর আগে ঐশ্বরিয়া একাধিকবার জানিয়েছেন, তিনি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। তা ছাড়া অভিষেককে নিয়ে তার কোনও ইনসিকিউরিটি নেই। সে কারণেই হয়তো পার্টনারের ফোন গোপনে চেক করেন না নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন তোলেন না তাদের প্রিয়জনরা। যদিও ক্যারিয়ারের বিচারে অভিষেকের তুলনায় ঐশ্বরিয়ার সাফল্য হয়তো কখনও সম্পর্কে ছায়া ফেলেছে বলে মনে করেন তাদের অনুরাগীদের একাংশ।

কারণ, প্রকাশ্যেই ঐশ্বরিয়াকে এড়িয়ে যেতে দেখা গিয়েছিল অভিষেককে। তবে তাদের অনুরাগীদের মতে, তা সাময়িক। বরং বিবাহবার্ষিকীতে প্রিয় তারকাদের শুভেচ্ছা জানাচ্ছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ইন্টারভিউতে চোখ মেরে ভাইরাল ঐশ্বরিয়া, ভিডিও

আপডেট সময় ০৫:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮