ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

১০ জনের মধ্যে একজন লোকও সরকারের পক্ষে নেই: মিনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমানে দেশের যে অবস্থা তাতে ১০ জনের মধ্যে একজন লোকও আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলবে না। এই সরকারের দমন-পীড়ন আর নির্যাতনে আজ অতিষ্ঠ হয়েছে মানুষ।

শুক্রবার বিকালে নীলফামারী জেলা বিএনপির এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারকে বিশ্ব বেহায়া উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, জোর করে ক্ষমতা দখল করে বিশ্ববাসীর কাছে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে সরকার। শহীদ জিয়ার অবদান তিস্তা ব্যারাজ। তিস্তা ব্যারাজের কারণে এই এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা একটির বদলে আজ তিনটি ফসল ফলাতে পারছেন।

তিনি আরও বলেন, একটি মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে শেখ হাসিনা সরকার।

বর্তমান সরকাকে একটি অনির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, এ সরকার গত কয়েক বছরে আমাদের দলের শত শত নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম ও অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

একই সময়ে শহরের প্রধান সড়কস্থ হোটেল স্টারের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১০ জনের মধ্যে একজন লোকও সরকারের পক্ষে নেই: মিনু

আপডেট সময় ১১:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮