ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রিজভীর বাসায় পুলিশের তল্লাশি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় তল্লাশি করেছে সাদা পোশাকের পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তার বাসার সামনে অবস্থান নিয়ে এক পর্যায়ে এ তল্লাশি চালায় তারা। এ অভিযোগ করেছেন রিজভীর স্ত্রী আনজুমান আরা আইভি।

আইভি বলেন, তাদের বাসা রাজধানীর উত্তর আদাবরের ঢাকা হাউজিংয়ের ১/২ নম্বর। বিকেল ৫টার দিকে বিনা অনুমতিতে ৫/৭ জন পুলিশ বাসায় ঢুকেন। এ সময় রিজভীর বাসায় কোন পুরুষ মানুষ ছিলেন না। বাসায় ঢুকেই পুলিশ জানতে চান তাদের সিসি টিভির ফুটেজ কোথায়?

তিনি কোথায় চাকরি করেন। এ সময় আইভি তাদের কাছে পাল্টা প্রশ্ন করেন, বিনা অনুমতিতে বাসায় কেন ঢুকেছেন তারা। এক পর্যায়ে পুলিশ উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে।

সন্ধ্যা পর্যন্ত পুলিশের একটি ভ্যান, ২টি সাদা মাইক্রোবাস গেটের সামনে দাঁড়ানো ছিল। আইভি জানান, বাসায় তিনি একাকী বসবাস করেন। পুলিশের অনাহূত প্রবেশের এ ঘটনায় তিনি আতঙ্কিত।

উল্লেখ্য, রিজভী আহমেদ গত ৬ ফেব্রুয়ারি থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। এদিকে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান সাংবাদিকদের জানান, আদাবরে রিজভী আহমেদের কোন বাসা আছে কিনা সেটা তারা জানেন না। কোন বাসায় অভিযান চালানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

রিজভীর বাসায় পুলিশের তল্লাশি

আপডেট সময় ১১:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮