ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বাংলাদেশে সুষ্ঠু ভোটে নতুন সরকার আসবে, আশা চীনের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে বলে আশা করছেন ঢাকাস্থ চীনের অর্থনৈতিক ও বাণিজ্য কাউন্সিলার লি গুয়ংজুন।

বৃহস্পতিবার ঢাকাস্থ চীনের দূতাবাসে ‘পাবলিসিটি অব চায়না ইন্টারন্যাশনাল এমপোর্ট এক্সপো অ্যান্ড বাইল্যাটারেল ইকোনমিক কোঅপারেশন’ শীর্ষক এক সেমিনারের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

লি গুয়ংজুন বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় চীন। আশা করি সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে আর সেই নির্বাচনে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় যাবে।’

চীন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করছেন বলে জানান ঢাকাস্থ চীনের এই অর্থনৈতিক ও বাণিজ্য কাউন্সিলার।

বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্পর্কে এই অর্থনৈতিক ও বাণিজ্য কাউন্সিলার বলেন, ‘সামনের দিনে চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে। ইতিমধ্যে চীন বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করতে শুরু করেছে।’

‘চীন বাংলাদেশে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে থাকে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আমাদের উদ্বেগ থাকবে।’

২০১৬ সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে বিনিয়োগের ক্ষেত্র বেশ কিছু সমঝোতা হয়েছে। সেগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য কাউন্সিলার বলেন, ‘সমঝোতা কোনো চুক্তি নয়। সমঝোতা হলো দুই পক্ষ একসঙ্গে কাজ করার ক্ষেত্রে একটি মানসিক পরিস্থিতি সৃষ্টি করা।’

‘বাংলাদেশ-চীন বাণিজ্য ১৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে আমদানি করে ১৫ বিলিয়ন ডলার আর চীন বাংলাদেশ থেকে আমদানি করে এক বিলিয়ন ডলার।’

চীন বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করবে বলেও জানান লি। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। এ চুক্তির ফলে বাংলাদেশে নানান পণ্য বিশ্ববাজারে ছড়াতে চীনের বিনিয়োগ পাবে।’

এ সময় তিনি নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশে সুষ্ঠু ভোটে নতুন সরকার আসবে, আশা চীনের

আপডেট সময় ১১:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮