ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ভোর সকালে রিজভীর ঝটিকা মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

আবারও শহর জেগে উঠার আগেই দলীয় কার্যালয় থেকে ঝটিকা মিছিল করে আবার কার্যালয়ে ঢুকে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রিজভী যখন মিছিল করেছেন, তখন ভোরের সূর্য উঠলেও অতটা দৃষ্টিগ্রাহ্য হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সূর্য উঠেছে ভোর পাঁচটা ৩৪ মিনিটে। আর রিজভী মিছিল বের করেন ভোর পৌনে ছয়টায়।

বিএনপি অফিসের কর্মচারী শামিমুর রহমান জানান, ভোরে রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে কাকরাইল অভিমুখে কিছুদূর এগিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। এতে যুবদল, স্বেছাসেবকদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী ছিলেন।

জনা বিশেক কর্মী নিয়ে মিছিলটি যখন বের হয় তখন পুলিশ তো দূরের কথা নয়াপল্টন এলাকার দোকানপাটও খোলেনি। কাকডাকা ভোরে তেমন কোনো পথচারীদেরও দেখা মেলেনি।

গত ১৭ মার্চ এবং তার এক সপ্তাহ আগেও সূর্য উঠার পর পর নয়াপল্টনে ঝটিকা মিছিল করেন রিজভী। দুই দিনই গোটা দশেক নেতা-কর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে কিছুদূর অগ্রসর হয়েই ফিরে আসেন বিএনপি নেতা।

বিএনপির কর্মসূচি থাকলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সকাল থেকেই থাকে পুলিশের কড়া পাহারা। প্রায়ই বিভিন্ন মামলার আসামি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিজভীও একাধিক মামলার আসামি। আর গ্রেপ্তার এড়াতে ২৯ জানুয়ারি থেকে তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে রিজভী দলীয় কার্যালয়ের বারান্দা থেকে স্লোগান দিয়েছেন। মাঝে লিফফেট বিতরণের দিন তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য কার্যালয়ের নিচে নেমেছিলেন। কিন্তু পুলিশ দেখে আবার উঠেও পড়েন।

১০ মার্চ ভোরের সেই মিছিলের পর রুহুল কবির রিজভী দৈনিক আকাশকে বলেন, ‘আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাই সকালেই কার্যালয় থেকে বেরিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ভোর সকালে রিজভীর ঝটিকা মিছিল

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮