ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ধর্ষণে ব্যর্থ হয়ে ব্লেড দিয়ে শিশুর শরীর ক্ষতবিক্ষত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় ধর্ষণে ব্যর্থ হয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে এক বখাটে। শিশুটির অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেয়েটি হবিরবাড়ির সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা নেই। বোনের বাসায় থেকে পড়ালেখা করত। গতকাল রাত ১০টার দিকে মেয়েটি বাইরে বের হলে নাঈম তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে মেয়েটির গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। তাকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত নাঈম হবিরবাড়ি এলাকায় ভাড়া থেকে একটি ডায়িং মিলে কাজ করত। তার বাবার নাম মাইনুদ্দিন। এ ঘটনায় ভিকটিমের বোন থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত নাঈমকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

এদিকে ধর্ষণচেষ্টার খবর পেয়ে বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান মানিক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পরে বিচারের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নিয়েছে।

ভালুকা থানার ওসি মানুন অর রশিদ দৈনিক আকাশকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ষণে ব্যর্থ হয়ে ব্লেড দিয়ে শিশুর শরীর ক্ষতবিক্ষত

আপডেট সময় ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮