ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাফে বাংলাদেশের গ্রুপে নেপাল, পাকিস্তান ও ভুটান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৪-১৫ সেপ্টেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর। আজ হয়ে গেল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত’ এ টুর্নামেন্টের ড্র। এতে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে বিপলু, স্বাধীন, জাফরদের সঙ্গী নেপাল, পাকিস্তান ও ভুটান। অন্য গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও শ্রীলংকা।

সাফের সবশেষ প্রতিযোগিতা হয় ভারতে ২০১৫ সালে। শিরোপা জিতে স্বাগতিক দেশটি। রানার্সআপ হয় আফগানিস্তান। এবার সাফে নেই যুদ্ধবিধ্বস্ত দেশ আফগান। দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে তারা এখন মধ্য এশীয় অঞ্চলের সদস্য।

এর আগে ২০০৯ সালে ঢাকায় বসে এ প্রতিযোগিতা। সেবারই শেষবারের মতো সেমিফাইনালে খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজ জার্সিধারীদের। পরের তিন আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

এখন পর্যন্ত একবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে উড়িয়ে সেই স্বাদ নেন মামুনুলরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাফে বাংলাদেশের গ্রুপে নেপাল, পাকিস্তান ও ভুটান

আপডেট সময় ০৩:২৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮