ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্যালিকাকে ভারতে পাচারের অভিযোগে দুলাভাই আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়ায় আপন শ্যালিকাকে ভারতে পাচার করার অভিযোগে রানা মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।হালিমা খাতুন (১১) নামে ওই কিশোরীসহ তার দুলাভাইকে সোমবার রাতে উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়।

কিশোরীর মা নাজমা বেগম মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কালিয়া থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার শিকার কিশোর হালিমা খাতুন দৈনিক আকাশকে জানায়, উপজেলার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার সঙ্গে মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে রানা মোল্যা প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। এরই সুবাদে রানা স্ত্রীর ছোট বোন হালিমা খাতুনকে (১১) পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে গত ১১ এপ্রিল ভারতে পাচারের উদ্দেশ্যে প্রথমে চট্টগ্রাম নিয়ে আটকে রাখেন। জামাতার আচরণ সন্দেহজনক হলে সোমবার সকালে হালিমার মা নাজমা বেগম কালিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরে সোমবার রাত ১১টার দিকে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাথাভাঙ্গা গ্রাম থেকে হালিমাকে উদ্ধার ও রানাকে আটক করে।

এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি শেখ শমসের আলী দৈনিক আকাশকে বলেন,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

শ্যালিকাকে ভারতে পাচারের অভিযোগে দুলাভাই আটক

আপডেট সময় ১০:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮