ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীদেবী কন্যা জাহ্নবীর ধড়ক বাজারে আসছে

আকাশ বিনোদন ডেস্ক:

মেয়ে জাহ্নবীর বলিউড অভিষেক নিয়ে খুঁতখুঁতে ছিলেন শ্রীদেবী। ছবি, অভিনেতা, ও প্রযোজক সব কিছুই পারফেক্ট করতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কর্ণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। গেল সোমবার শুটিং শেষ হলো ‘ধড়ক’-এর।

এ ছবিতে জাহ্নবী কাপুরের বিপরীতে রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। ঈশানের অবশ্য দ্বিতীয় হিন্দি ছবি এটি।

এর আগে ২০০৫ সালে সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’ ছবিতে প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।

মেয়ের ছবির প্রথম পোস্টার শ্রীদেবী নিজেই শেয়ার করেছিলেন গত নভেম্বরে। তিনি কতটা উৎসাহিত যা প্রকাশ করেছিলেন।

মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি।

ছবির শুটিং হয়েছে ভারতের বিভিন্ন শহরে। জাহ্নবী, কর্ণ জোহর এবং পরিচালক শুটিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

জয়পুর এবং কলকাতায় শুটিং পর্বের ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শুটিং হয়েছে ‘ধড়ক’-এর।

মঙ্গলবার একটি ছবি শেয়ার করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন ‘হোম’ অর্থাৎ বাড়ি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক শশাঙ্ক খৈতান ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন ‘ধড়ক’-এর। আগামী ২০ জুলাই ছবি মুক্তির পালা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীদেবী কন্যা জাহ্নবীর ধড়ক বাজারে আসছে

আপডেট সময় ০৮:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮