ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈশাখী সাজে ডুডল

আকাশ আইসিটি ডেস্ক:

বৈশাখী সাজে সেজেছে গুগলের গুগল। বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়।

পুরনো বছরের সব গ্লানি, অপ্রাপ্তি, বেদনা ভুলে নব আনন্দে জাগ্রত হবে গোটা জাতি বৈশাখের প্রথম দিনে এমনই প্রত্যাশা সবার। সেই প্রত্যাশার সঙ্গে সামিল হয়েছে ডুডল।

শুক্রবার রাত ১২টার পর থেকে গুগলে ঢুকলেই সবাই এই বিশেষ বৈশাখী ডুডল দেখতে পাচ্ছেন। বিশেষ এই ডুডলে বিভিন্ন অলঙ্করণে একটি সুসজ্জিত হাতির মোটিফ দেখানো হয়েছে। যা বসানো আছে দুই চাকার একটি গাড়ির ওপর। আছে মঙ্গল শোভাযাত্রার মিছিলও।

বাংলা ১৪২৫ বর্ষের শুরুটা দিনটাতে বাঙালি জাতি মেতেছে বর্ষবরণে। বাঙালির প্রাণের আর মনের মিলন ঘটার দিন আজ৷ বাঙালি ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করে নিচ্ছে সব বিভেদ, জরা আর দুঃখ ভুলে৷ যা কিছু পুরনো আর জীর্ণ- তাকে বাদ দিয়ে বাঙালি গাইছে নতুনের গান৷ প্রার্থনা একটাই- জাতি যেন পরাভূত করতে পারে সকল অশুভ শক্তি। চৈত্রের রুদ্র দিনের পরিসমাপ্তি শেষে আজ বাংলার ঘরে ঘরে নতুন বছরকে আবাহন জানাবে সব বয়সের মানুষ। বাঙালির জীবনের সবচেয়ে আনন্দের দিন বৈশাখের প্রথম দিন।

গতবছরও পয়লা বৈশাখে সেজেছিল ডুডল। এর আগে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের দিনটাতেও মুক্তির আনন্দে মেতেছিল গুগল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈশাখী সাজে ডুডল

আপডেট সময় ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮