ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সকালে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।

অবশ্য ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম লেখা হয়েছে ‘ইশারাত জাহান ইশা’। এর আগে বহিষ্কার এবং তদন্ত কমিটি গঠনের সময়ও একই বানানে সংবাদবিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ওই ছাত্রী ফেইসবুকে নিজের নাম লেখেন ‘ইফফাত জাহান এশা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় ০৫:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮