ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জ্বালাও পোড়াও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো ফর্মুলা না দিয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জ্বালাও-পোড়াও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।

বুধবার নিজ নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্মাণাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এ নির্বাচনে অংশগ্রহণ না করলে দলের রাজনৈতিক অস্তিত্ব চিরকালের জন্য বিলীন হয়ে যাবে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে।

মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কোনো দল বা গোষ্ঠীর ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর কোনো বিকল্প নেই।

দুপুরে নাসিম প্রথমে দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেঘাই বাজার, সোনামুখী বাজার ও একডালা মহিষামুড়া গোলচত্বরে গণসংযোগ করেন। পরে তিনি সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়মের নির্মাণকাজ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল এবং এফডব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জিএম তালুকদার মধু, বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

জ্বালাও পোড়াও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়: নাসিম

আপডেট সময় ১০:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮