ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

একদিকে বেকার জীবন, অন্যদিকে সংসারে অভাব-অনটনের চাপ সহ্য করতে না পেরে আবুল কাশেম হাওলাদার (৪৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে মাদারীপুরের কালকিনিতে নিজ বাড়িতে বসে তিনি আত্মহত্যা করেন। তিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানান, পাঙ্গাশিয়া গ্রামের আবুল কাশেম দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। তার কোনো রোজগার না থাকায় সংসারে দেখা দেয় অভাব-অনটন। তিনি তার পরিবারের ভরন-পোষণ করতে না পেরে নিজের ওপর ক্ষুব্ধ হয়ে বিষপান করেন।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার তদন্ত ওসি হারুন অর রশিদ বলেন, নিহত কাশেম অনেক দরিদ্র মানুষ ছিলেন। সংসারে অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৯:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮