ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ভেনেজুয়েলায় সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে দেশটির ভ্যালেন্সিয়া শহরে ওই হামলা চালানো হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, কমপক্ষে ২০ জন রোববারের ওই হামলায় অংশ নেয়। এ সময় দুজন নিহত ও একজন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। হামলার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পলাতক ১০ ব্যক্তির খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছেন মাদুরো।

গ্রেপ্তার সাতজনের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন। বাকিরা সবাই সেনাবাহিনীর উর্দিধারী সাধারণ জনগণ বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। এর আগে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে উর্দিধারী কয়েকজন জানায়, তারা মাদুরোর ‘খুনি একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলে মাদুরো দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটি কোনো সামরিক অভ্যুত্থান নয়। সংবিধানের সংশোধনীর বিরুদ্ধে কতিপয় জনতা ও সেনাসদস্য এ হামলা চালিয়েছে। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় হামলা মূলেই উপড়ে ফেলা গেছে।’

এদিকে, হামলার পর ভ্যালেন্সিয়া শহরে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। শহরের রাস্তায় মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান। এ ছাড়া একটি হেলিকপ্টারকে নজরদারি করতে দেখা গেছে। তবে দেশটির অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভেনেজুয়েলায় চলমান সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ভেনেজুয়েলায় সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭