ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদাকে ছাড়াই বিএনপির প্রার্থী বাছাই আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়াকে ছাড়াই গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে যাচ্ছে বিএনপি। দুই নগরে মেয়র পদে মনোনয়প্রত্যাশীদের সাক্ষাৎকারের জন্য ডেকেছে দলটি। রবিবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার হবে।

আগামী ১৫ মের ভোটকে সামনে রেখে ১২ এপ্রিলের মধ্যে প্রার্থিতা জমা দিতে হবে। আর এর চারদিন আগে আওয়ামী লীগ প্রার্থী বাছাই করতে আজ সন্ধ্যায় বৈঠক ডেকেছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের। বিএনপিও সাক্ষাৎকার নেবে একই সময়ে।

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে ১০ জন আবেদন ফরম জমা জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন গাজীপুরের সাতজন ও খুলনার তিনজন।

গত শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ওই নেতারা। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র এম এ মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মঞ্জুরুল কবির, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, গাজীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।

খুলনা সিটি করপোরেশনে মেয়র পথে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার টাকায় প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়। আর জমা দেয়ার সময় প্রত্যেকের কাছ থেকে অফেরতযোগ্য জামানত নেয়া হয় ২৫ হাজার টাকা।

দুই নগরে মেয়র পদে কাকে বাছাই করা হবে, সে বিষয়ে আগেভাগেই কিছু বলতে নারাজ বিএনপি নেতারা। তারা জানা, বৈঠকে উপস্থিত না থাকলেও এই সিদ্ধান্ত দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানকারী ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মতামতেই নেয়া হবে।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

খালেদাকে ছাড়াই বিএনপির প্রার্থী বাছাই আজ

আপডেট সময় ১০:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮