ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

আ’লীগের আমলে কারো মাথার টুপি খুলতে হয়নি: পলক

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কারো মাথার টুপি খুলতে হয়নি, কোনো মসজিদের আজান বন্ধ হয়নি। নির্বাচন এলেই বিএনপি মিথ্যা অপপ্রচার চালায়। কিন্তু বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি ইসলাম নিরাপদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। কোনো কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের সঙ্গে জড়াতে পারে না। বিত্তশালী এবং ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। সরকার এই জঙ্গিবাদ নির্মূল করতে কাজ করে যাচ্ছে। এ জন্য সবাইকে সোচ্চার হতে হবে।

শনিবার দুপুরে চলনবিল আন্তঃহামদ, নাত, কেরাত, আজান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার মুহতামিম হুসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা ইদ্রীস আলী প্রমূখ।

প্রতিযোগিতায় মোট ৫টি বিভাগে ৮৬টি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। ৫টি বিভাগের ১৫ জনকে ক্রেস্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয় এবং ১৯৬ জনকে সনদ ও বই উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

আ’লীগের আমলে কারো মাথার টুপি খুলতে হয়নি: পলক

আপডেট সময় ০৯:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮