ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছাত্রছাত্রীরা ভালো করে লেখাপড়া করলে বিপদগামী হবে না: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। ছাত্রছাত্রীরা ভালো করে লেখাপড়া করলে কখনো বিপদগামী হবে না। জঙ্গি-সন্ত্রাসবাদে জড়াবেনা। এজন্য অভিভাবকদের তাদের প্রতি খেয়াল রাখতে হবে।

শনিবার সিলেটের গোলাপগঞ্জে উপজেলার বাঘায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক আহমদ ও আর্জমন্দ আলী।

এছাড়া মন্ত্রী দক্ষিণ বাঘার তুড়গাঁও রাস্তা ও বুরহান উদ্দি সড়কসংলগ্ন নলুয়া জামে মসজিদ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ওই এলাকার বাঘা বটতলা মাঠে আয়োজিত ফুটবল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রছাত্রীরা ভালো করে লেখাপড়া করলে বিপদগামী হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮