ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির মনোনয়ন পেতে ১০ জনের ফরম জমা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন পেতে বিএনপির ১০ জন মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন গাজীপুরের সাতজন ও খুলনার তিনজন।

আজ শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ওই নেতারা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হয়।

রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুই সিটিতে মেয়র পদে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন দলের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মঞ্জুরুল কবির, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, সাবেক গাজীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।

খুলনা সিটি করপোরেশনে মেয়র পথে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নজরুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম।

এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার টাকায় প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়। আর আজ জমা দেয়ার সময় প্রত্যেকের কাছ থেকে অফেরতযোগ্য জামানত নেয়া হয় ২৫ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

বিএনপির মনোনয়ন পেতে ১০ জনের ফরম জমা

আপডেট সময় ১১:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮