ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে খাবার খাচ্ছেন না সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক:

যোধপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি বলিউড সুপারস্টার খাবার খাচ্ছেন না। বৃহস্পতিবার রাতে তাকে রুটি-ডাল ও সবজি খেতে দিয়েছিল কারাকর্তৃপক্ষ। কিন্তু তা খাননি সালমান খান।

শুক্রবার সকালে চা ও খিচুড়ি খেতে দেয়া হলেও তাও ফিরিয়ে দেন ৫২ বছরের এ অভিনেতা। কিন্তু তার জন্য বাইরে থেকে খাবার আনার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ফলে কারাগারে না খেয়েই দিন কাটছে ‘ভাইজান’খ্যাত এ সুপারস্টারের।

দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় সালমানকে বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজস্থানের যোধপুর আদালত।

এ মামলায় খালাস পেয়েছেন সালমানের সহঅভিনেতা সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে।

রায় ঘোষণার পর বিকালে সালমানকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিচয় কয়েদি নম্বর ১০৬। তাকে কারাগারের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

জানা গেছে, ২০০৭ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় কয়েক দিনের জন্য সালমান খান কারাবন্দি ছিলেন। তখন কারাগারের ভিআইপি সুবিধা পেলেও এবার তাকে থাকতে হচ্ছে সাধারণ কয়েদির মতোই।

যোধপুর কারাগারের ডিআইজি বিক্রম সিং বলেন, সালমান খানের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। বৃহস্পতিবার বিকালে কারাগারে আনার পর তার রক্তচাপ বেশি ছিল। পরে কারা চিকিৎসক তাকে পরীক্ষা করেন। রক্তচাপ স্বাভাবিক হয়ে আসার পর তার শরীরে আর কোনো সমস্যা পাওয়া যায়নি।

জানা গেছে, কারাগারের ২ নম্বর ওয়ার্ডে সালমান ও ধর্ষকবাবা আসারাম বাপুকে পাশাপাশি সেলে রাখা হয়েছে। কারা কর্মকর্তা বিক্রম সিং জানান, কারাগারে সালমানকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। তাকে বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না।

তবে নিয়মানুযায়ী, সালমানের সেলে সাধারণ কাঠের বিছানা, কম্বল ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার রাতে কারাগারে এসে একজন দেহরক্ষী সালমানকে তার পোশাক দিয়ে গেছেন। তবে শুক্রবার থেকে তাকে কয়েদির পোশাক পরতে হবে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় জানতে মুম্বাই থেকে সালমানের সঙ্গে যোধপুরে এসেছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা। ভাইকে কারাগারে নিয়ে যাওয়ার পর তারা যোধপুরেই আছেন। শুক্রবার তাদের সঙ্গে এসে যোগ দেবেন দুই ভাই আরবাজ ও সোহেল খানসহ পরিবারের অন্য সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারাগারে খাবার খাচ্ছেন না সালমান খান

আপডেট সময় ০৩:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮