ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশিসহ ৪০০ অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুরুতর অপরাধী এক বাংলাদেশিসহ মোট ৪০০ অপরাধীকে গ্রেফতারের পর নিজ নিজ দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন দফতর। ইন্টারপোলের নোটিশ পাওয়ার পর চলতি অর্থ বছরে (২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুলাই পর্যন্ত) তাদের পাঠিয়ে দেয়া হয়েছে বলে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’র পক্ষ থেকে জানানো হয়েছে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সূত্র জানিয়েছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরে আরো ১২৮ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গুরুতর অপরাধী ছাড়াও শুধুমাত্র ইমিগ্রেশনের আইন লংঘনের অপরাধে বহিষ্কারের সংখ্যাই বেশি অর্থাৎ এরা দালালকে মোটা অংকের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্তের দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রেফতার হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) এর নির্বাহী সহযোগী পরিচালক ম্যাখিউ আলবেন্স এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে আইস সদা সজাগ রয়েছে। ভয়ংকর শ্রেণির অপরাধীদের ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এ অভিযান কখনই থামবে না। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যাব।

এ বছরে গ্রেফতারকৃতদের অধিকাংশই নিউইয়র্ক, নিউজার্সি, ফ্লোরিডা, আরিজোনা এবং টেক্সাসে আত্মগোপনে ছিল। এদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে ধর্ষণ, ১৮ জনের বিরুদ্ধে গুরুতরভাবে আহত, ১৩ জনের বিরুদ্ধে অপহরণ এবং ৩৯ জনের বিরুদ্ধে বড় ধরনের চুরির অভিযোগ ছিল।

আইস উল্লেখ করেছে, নিজ দেশে জঘন্য অপকর্মের পর পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার পরও প্রায় সকলেই নানা অপরাধে লিপ্ত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশিসহ ৪০০ অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭