ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হরিণ হত্যার দায়ে সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড

আকাশ বিনোদন ডেস্ক :

দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় দেন।

এ মামলায় বলিউড অভিনেতা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার রায় ঘোষণার সময় সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমও উপস্থিত ছিলেন। এ সময় সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতাও ছিলেন।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে যোদপুরের কঙ্কানি গ্রামের কাছে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান।

সালমান যখন জিপসি গাড়ি চালিয়ে শিকারে যান, তখন সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমও সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর সালমানসহ অন্য অভিনেতাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনের ৫১ নম্বর ধারায় মামলা করা হয়। এ ছাড়া বেআইনিভাবে জঙ্গলে ঢোকার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৪৯ নম্বর ধারাতেও মামলা করা হয়।

গত ২৮ মার্চ চূড়ান্ত শুনানি শেষে ২০ বছর আগের আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলার আজ রায় ঘোষণা করা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

হরিণ হত্যার দায়ে সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮