ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলে নেয়া হচ্ছে সালমান খানকে

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের একটি আদালত ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল দিয়েছে । একই সঙ্গে তাকে দশ হাজার রুপি জরিমানা করা হয়েছে।

রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে জেলে নেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে তিনি আপিল করতে পারবেন। তাকে অন্তত পাঁচদিন জেলে থাকতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি বাংলা। এদিকে কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণার আগের দিনই যোধপুরে পৌঁছন সালমান খান।

মনের জোর বাড়াতে সালমানের সঙ্গেই ছিলেন তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং অর্পিতা খান শর্মা। কিন্তু, কৃষ্ণসার হত্যা মামলায় সালমান আজ দোষী সাব্যস্ত হওয়ার পর পরই ভেঙে পড়েন আলভিরা। আদালতের মধ্যেই থমকে দাঁড়িয়ে থাকেন তিনি। শুধু তাই নয়, সালমন খানকে দোষী সাব্যস্ত করার পর নাকি কান্নায় ভেঙেও পড়েন আলভিরা। তবে একই মামলায় বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি, নিলম ও টাবুকে খালাস দিয়েছে আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

জেলে নেয়া হচ্ছে সালমান খানকে

আপডেট সময় ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮