ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রেইন স্ক্যান করবে হেলমেট, জানা যাবে মনের প্রকৃত অবস্থা

আকাশ আইসিটি ডেস্ক: 

ব্রিটিশ বিজ্ঞানীরা ব্রেইন স্ক্যান করতে সক্ষম কোয়ান্টাম সেন্সরযুক্ত হেলমেট তৈরি করেছেন। এটি পারকিনসনস বা এপিলেপসি রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশাল যন্ত্রের নিচে মাথা রাখার বদলে বসেই হেলমেটটি পরে ব্রেনের পরীক্ষা করা যাবে। চাইলে পরীক্ষা চলার সময় দাঁড়ানো বা চলাফেরাও করা যাবে।

মানুষের মনের প্রকৃত অবস্থা জানার এ আবিষ্কারের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাছাড়া, সম্প্রতি আমেরিকার কার্নেগি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন, একজন মানুষের মনে কী সুখ, দুঃখ, রাগ নাকি ঈর্ষা বিরাজ করছে, তা ব্রেইন স্ক্যানের মাধ্যমে মুহূর্তেই জানা যাবে। তবে এর মধ্যে কারো মনে সুখী অবস্থা বিরাজ করলে তা নাকি খুব সহজেই নির্ণয় করা যায়। কিন্তু কেউ ঈর্ষান্বিত থাকলে তা ব্রেইন স্ক্যানের মাধ্যমে নির্ণয় করা তুলনামূলকভাবে কঠিন বলে গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কার্নেগি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল অ্যান্ড ডিসিশন সায়েন্সের সহকারী অধ্যাপক এবং গবেষক দলের প্রধান কারিম কাসাম বলেন, যে ব্যক্তি তার মনের অবস্থা প্রকাশ করতে পারে না এবং বাইরে থেকে যা নির্ণয় করাও কঠিন, তা ব্রেইন স্ক্যানের মাধ্যমে জানা যাবে। কোন ধরনের আচরণের কারণে ওই ব্যক্তি কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা স্বল্প প্রয়াসেই জানা যাবে। সুত্র: ডেইলি মেইল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রেইন স্ক্যান করবে হেলমেট, জানা যাবে মনের প্রকৃত অবস্থা

আপডেট সময় ০১:৪৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮