ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী

জিডিপির রেকর্ড প্রবৃদ্ধি চাপাবাজি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগকে বিরাট দুর্নীতি ও চুরির মহাবিদ্যালয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এসবের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হিসেবেই খালেদা জিয়াকে মিথ্যা জালিয়াতির নথির মাধ্যমে বানোয়াট মামলায় বন্দি রাখা হয়েছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না।

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) রেকর্ড প্রবৃদ্ধি অর্জনের সরকারি ঘোষণাকে এদিন ‘চাপাবাজি’ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, রাজকোষ কেলেঙ্কারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেয়া হয়েছে। ব্যাংকে স্বাভাবিক লেনদেনেও তার প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, বিদেশী রেমিট্যান্সে ধস নেমেছে। দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে এমনকি রফতানি আয় কমছে ব্যাপক হারে। অন্যদিকে উন্নয়নের নামে দেশজুড়ে হরিলুট চলছে। সেখানে তারা জিডিপির প্রবৃদ্ধির নামে চাপাবাজি করছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ৭৩ বছর বয়ষ্ক এই জাতীয় নেত্রীর প্রকৃত শারীরিক অবস্থা কি তা আমরা জানি না। তার মুক্তি নিয়ে যে তালবাহানা শুরু করেছেন তা বন্ধ করুন। বন্ধ না করলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না। খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন এদেশে হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

জিডিপির রেকর্ড প্রবৃদ্ধি চাপাবাজি: রিজভী

আপডেট সময় ১১:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮