ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক মডেল গড়ে তোলা হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন : বাণিজ্যমন্ত্রী আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি স্পেনে সমুদ্রসৈকতে কাঠের ব্রিজ ধসে ৫ জনের মৃত্যু

খালেদার মুক্তি নিশ্চিত করবে রাজপথের গণআন্দোলন: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতে না হলে রাজপথেই জনগণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এখন সবার আগে আমাদের এক নম্বর এজেন্ডা হলো খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা। তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন আমাদের এখন না করলেই ভালো।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব। তার সাথে সাথে তার মুক্তি নিশ্চিত করবে রাজপথের গণআন্দোলন। সেজন্য আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে রাজপথেই, আদালতে যদি না পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যতদিন খালেদা জিয়া কারাগারে থাকবেন, প্রতিদিন তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকবে। তাঁর জনপ্রিয়তা সরকার রুখতে পারবে না। খালেদা জিয়াকে নিয়েই আমরা নির্বাচন করবো। তাঁকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। নির্বাচনের জন্য আমরা একদিকে যেমন প্রস্তুতি নেব, অন্যদিকে সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আমাদের আন্দোলনও করব।

দলের আট শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগের প্রসঙ্গ টেনে মওদুদ আহমদ বলেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট একটা গল্প বানিয়েছে দুদক। তারা বলছে, বিএনপির আট নেতা ১২৫ কোটি টাকা উত্তোলন করেছেন। যার কোনো ভিত্তি নাই। অথচ সরকার দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন কানাডায়, আমেরিকায়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করার জন্য। ৩৭ হাজার কোটি টাকা গত এক বছরে বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এই অর্থ পাচার করেছে কারা? আর এখন বিএনপি নেতাদের চরিত্রহননের জন্য অপপ্রচার করছে। এই অভিযোগের কোনো ভিত্তি নাই। রাজনীতিবিদদের, রাজনৈতিক প্রতিষ্ঠানকে এবং যারা বিরোধী দল করেন তাদেরকে নিষ্পেষিত করা, নিঃশেষ করে দেওয়ার জন্য এটি একটি ষড়যন্ত্র। দুর্নীতি দমন কমিশন সরকারের ‘তল্পিবাহক’ এবং ‘মুখপাত্র’ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী।

আয়োজক সংগঠনের সভানেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভুঁইয়া, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার মুক্তি নিশ্চিত করবে রাজপথের গণআন্দোলন: মওদুদ

আপডেট সময় ১০:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮