ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তি না দিলে হাত গুটিয়ে বসে থাকব না: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের । সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘৭৩ বছর বয়স্ক এই জাতীয় নেত্রীর প্রকৃত শারীরিক অবস্থা কী তা এখনো আমরা জানি না। তার মুক্তি নিয়ে যে টালবাহানা শুরু করেছেন, তা বন্ধ করুন। তা না হলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।’

রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন এদেশে হবে না। এটাই শেষ কথা।’

তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণা চাপাবাজি। রাজকোষ কেলেঙ্কারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেয়া হয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনেও বর্তমানে প্রভাব পড়ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্ব নিম্ন পর্যায়ে। রেমিটেন্সে ধস নেমেছে, দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে, রপ্তানি আয় কমছে ব্যাপক হারে। উন্নয়নের নামে চলছে দেশজুড়ে হরিলুট।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘গ্লোবাল কম্পোজিটিভ ইনডেক্স বলছে, এশিয়ার মধ্যে নেপালের পরই সবচেয়ে খারাপ রাস্তা বাংলাদেশে। তার পরও জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণা চাপাবাজি।’

বর্তমানে আওয়ামী লীগ একটি বিরাট দুর্নীতি ও চুরির মহাবিদ্যালয় এমন মন্তব্য করে করে বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের শিক্ষা দেয়া হয়। চুরি বিদ্যা মহাবিদ্যা একমাত্র আওয়ামী লীগই অর্জন করেছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই খালেদা জিয়াকে মিথ্যা জালিয়াতির নথির মাধ্যমে বানোয়াট মামলায় বন্দী রাখা হয়েছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না।’

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘২০ দলীয় জোট এখনো ঐক্যবদ্ধ আছে। অলি ভাই (অলি আহম্মেদ) অনেক প্রোগ্রাম করছেন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য। তবে সরকারের পক্ষ থেকে সেল গঠন করা হয়েছে। তাদের কাজ প্রপাগান্ডা চালানো। আসন বণ্টন নয়, আগামী নির্বাচনের আগে নেত্রীকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, কবির মুরাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় গ্রেপ্তার ১৩

খালেদা জিয়ার মুক্তি না দিলে হাত গুটিয়ে বসে থাকব না: রিজভী

আপডেট সময় ০৪:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮