ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিনেতা আহমেদ শরীফের তিন মাসের কারাদণ্ড

আকাশ বিনোদন ডেস্ক :

চেক ডিজঅনারের একটি মামলায় চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফের তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আহমেদ শরীফের দেওয়া এক লাখ ৬৭ হাজার টাকার চেক তার ব্যাংক হিসাবে পর্যান্ত টাকা না থাকায় ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী মোশারফ হোসেন সুমন ২০১৫ সালের ৫ মার্চ মামলাটি দায়ের করেন। মামলা করার আগে ২০১৪ সালের ৫ জুন বাদী আহমেদ শরীফকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বাদী মোশারফ হোসেন জানান, আসামি আহমেদ শরীফ বাদীর কাছ থেকে টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেটকার পাঁচ লাখ ১০ হাজার টাকায় কিনেন। ওই টাকার মধ্যে এক লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের জন্য একটি চেক দেন। যা ডিজঅনার হওয়ায় তিনি মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

অভিনেতা আহমেদ শরীফের তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় ১১:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮