ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নায়ক নয়, এবার খলনায়কে সালমান

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউড অভিনেতা সালমান খান। ১৯৮৯ সালে ‘বিবি হো তে এইসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

প্রায় ত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে সালমান ইতিবাচক চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। কখনো তাকে খল চরিত্রে দেখা যায়নি। অনেক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, তিনি কখনো খল চরিত্রে অভিনয় করবেন না। নায়কের চরিত্রই তার বেশি পছন্দ। কিন্তু এবার খল চরিত্রে দেখা যাবে মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রেস থ্রি’। রেমো ডেসুজা পরিচালিত এ সিনমোয় খল চরিত্রে অভিনয় করছেন সালমান। তবে বিশেষ একটি শর্তে নাকি এমন চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তথাকথিত খলনায়করা সিনেমায় যে সব ‘ভিলেনসূলভ’ কাজকর্ম করে থাকেন, তার কিছুই করতে হবে না বলিউডের এই ভাইজানকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

‘রেস থ্রি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘অভিনয় ক্যারিয়ারের এত বছর যখন খলনায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না সালমান তখন রেস থ্রি-এর জন্য রাজি হলেন তিনি। তবে তিনি ‘সাইকোলজিক্যাল’ ভিলেনের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। ভিলেন মানেই নায়ককে অহেতুক ভয় দেখানো, নায়িকার পেছনে তাড়া করা আর বন্ধুবান্ধবের সঙ্গে মদ্যপান, এসবে আগেই বিরক্ত সালমান। তিনি রুপালি পর্দায় পরিকল্পনা মাফিক কুকর্ম করতে রাজি হয়েছেন। যে প্ল্যানের পরতে পরতে রহস্য থাকবে। এমন খলনায়কের চরিত্র নিয়ে হাজির হবেন সালমান খান।’

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সালমান খান ফিল্মস ও টিপস ফিল্মস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। আগামী ১৫ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নায়ক নয়, এবার খলনায়কে সালমান

আপডেট সময় ১০:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮