ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অসুস্থ মির্জা ফখরুলের পাশে কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

সোমবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে দেখতে যান কাদের সিদ্দিকী। এসময় তিনি বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে সকালে হঠাৎ বুকে ব্যথা ও প্রেসার কম নিয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। বিকাল সাড়ে ৪টায় তাকে কেবিনে আনা হয়েছে বলে জানা গেছে।

দলের ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘স্যারের অবস্থা স্টেবল। তিনি সুস্থ আছেন। তাকে কেবিন নিয়ে আসা হয়েছে। আশা করা যায়, মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন।’

সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

মহাসচিবকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট ভাই মির্জা ফয়সল আমীন হাসপাতালে তার পাশে রয়েছেন।

ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। সোমবার তাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ফখরুল নিজেই অসুস্থ বোধ করেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

অসুস্থ মির্জা ফখরুলের পাশে কাদের সিদ্দিকী

আপডেট সময় ১০:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮