ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলুক কী এমন কাজ তারা করেছে, যা দেখে জনগণ ভোট দিয়ে নির্বাচনে তাদের জয়ী করবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার, সরকারের দয়া নয়। নিজেদের এ অধিকার তারা নিজেরাই প্রয়োগ করবে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর যখন কারাগারে গেলেন, বিএনপি তখন ভেবেছিল সারা দেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। খালেদা জিয়া যখন জেলে গেলেন, সেই সময়ও তারা আন্দোলন করতে পারেনি। জনগণ যখন নির্বাচনের মুডে, তখন আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে এটি দুঃস্বপ্নের নামান্তর।

‘দেশের মানুষ তাদের আন্দোলনে ৯ বছরে সাড়া দেয়নি, ৯ মাসেও দেবে না। বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো,’ বলেন সেতুমন্ত্রী।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয় হবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সারা দেশে কয়েকটি জায়গায় জনসভা করেছেন। এসব জনসভা বিশেষ করে ফখরুল সাহেবের বাড়ি ঠাকুগাঁওয়ে যেভাবে লোক সমাগম হয়েছিল স্বাধীনতার পর তা কখনও হয়নি। চাঁদপুরে সর্ববৃহৎ জনসভায় যে উপস্থিতি হয়েছে, তাতে প্রমাণ হয় আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে।

কাদের বলেন, চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ তো একটা সরকার, আমাদের ভুলত্রুটি কিছু থাকতেই পারে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো: কাদের

আপডেট সময় ০৭:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮