ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

এডভেঞ্চার বয় পুতিন (ভিডিও)

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এডভেঞ্চার বয় পুতিন। হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি একাধারে যেমন রাজনীতিবিদ, গোয়েন্দা। তেমনি তিনি এডভেঞ্চারকে ভালবাসেন। সব বিতর্ক, রাজনীতি পিছনে ফেলে তিনি ছুটে যান মেরু অঞ্চলে। গভীর, শীতল পানিতে ডুব দিয়ে আলোচনায় আসেন। কখনো ঘোড়ার পিঠে খালি গায়ে যেন তিনি ‘কাউ বয়’। বিচিত্র স্বভাব। বিচিত্র তার আচরণ। কখনো বা তিনি প্রেমিক। আলোচনায় উঠে আসে একজন যুবতী অ্যাথলেটের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

নিজের জীবনকে উপভোগ সম্ভবত এতটা এডভেঞ্চারে পূর্ণ করেন নি ক্ষমতায় থাকার কোনো রাষ্ট্রপ্রধান। তাই তাকে এডভেঞ্চার বয় বললে বাড়িয়ে বলা হয় না। সর্বশেষ গত সপ্তাহে তাকে দেখা গেছে সাইবেরিয়ার তুভা অঞ্চলে। সেখানে পাহাড়ের পা ছুঁয়ে বিস্তৃত একটি লেকে দেখা গেছে খালি গায়ে ভ্লাদিমির পুতিনকে। তিনি প্যান্ট পরে হাতে বড়শি নিয়ে নেমে পড়েছেন লেকের পানিতে। উরু সমান পানিতে দাঁড়িয়ে তিনি বড়শি ধরে আছেন হাতে। এক পর্যায়ে তাতে মাছ ধরে। পুতিন অভিজ্ঞ মাছ শিকারিদের মতো বড়শির সুতা ছেড়ে, কখনো টেনে সেই মাছ নিজের হাতে তোলেন পানি থেকে। এ সময় তার মুখে হাসির রেখা দেখা যায়। বিশ্বজুড়ে এ ছবি প্রকাশ হয়েছে। তার সঙ্গে এ সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তাদেরকে এক পর্যায়ে দেখা গেছে একটি ছোটখাট নৌযানে সবুজে ঘেরা ওই লেকে বসে খালি গায়ে সূর্য্যস্নান করছেন। পুতিনের এডভেঞ্চার এবারই প্রথম নয়। তিনি নিয়মিত তুভা অঞ্চল সফওের যান, যদিও সেটা অনেক পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে নি।

এর আগে ২০০৯ সালে তাকে দেখা গেছে খালি গায়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন। তিনি কেন মাঝে মাঝেই এমন এডভেঞ্চারে মেতে ওঠেন! এর উদ্দেশ্য কি! রাজনৈতিক বোদ্ধারা এর মাঝেও খুঁজে দেখেছেন রাজনীতি। তারা বলছেন, ছুটি পেলেই পুতিন এডভেঞ্চারে মেতে ওঠেন। খালি গায়ে পোজ দিয়ে ছবি তোলেন। তা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে তিনি জাতিকে দেখাতে চান তিনি কতটা সুস্থ, শক্তিশালী। তিনি জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন দীর্ঘ সময়ের জন্য। এ ছাড়া যেসব রাশিয়ান ছুটি কাটাতে দেশের বাইরে যান তাদেরকে তিনি দেখাতে চান নিজের দেশেই পর্যটনের অনেক স্থান আছে। অন্য দেশে অর্থ খরচ করতে না গিয়ে নিজের দেশেই এসব স্থান পরিদর্শন করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

এডভেঞ্চার বয় পুতিন (ভিডিও)

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭