ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মাজাভাঙা দল বিএনপির আন্দোলনের সাংগঠনিক ক্ষমতা নাই: খাদ্যমন্ত্রী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের জনপ্রিয়তা যাচাই করতে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এর আগে রোববার সকালে রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়ায় এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন।

এ সময় বেগম জিয়ার জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। পরে বিকেলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের সব বাধা উপেক্ষা করে সরকার দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্যে জনগণ প্রস্তুত। সংবিধান অনুযায়ী নির্বাচন কালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সংসদের বাইরে তারা নির্বাচন কালীন সরকারে থাকবেন না। এটাই সংবিধানের কথা। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নির্ভর করবে কোর্টের ওপর। এখানে সরকারের হাত নেই।

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচালের হুমকি দিয়ে লাভ হবে না। কারণ ২০১৪ সালে একবার আগুন সন্ত্রাস করে মানুষ মেরেছেন আপনারা। জনগণের কাছে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। এখন আপনাদের আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা নাই। মাজাভাঙ্গা দল আপনারা। সব বাদ দিয়ে নির্বাচনে আসেন নিজেদের জনপ্রিয়তা যাচাই করেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, যখন খুশি করব: অঞ্জলি

মাজাভাঙা দল বিএনপির আন্দোলনের সাংগঠনিক ক্ষমতা নাই: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮