ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছরের উপার্জন দান করলেন শচীন টেন্ডুলকার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আপামর ক্রিকেট প্রেমীদের কাছে তিনি পরিচিত ক্রিকেট ঈশ্বর নামে। বাইশ গজে তার ব্যাট ভেঙ্গেছে একাধিক রেকর্ড। ব্যাট হাতে তিনি গড়েছেন অনেক রেকর্ড। ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ২০১৩ সালে। এছাড়া ২০১২ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেট ছাড়াও শচীন যে একজন ভালো মানুষ তা বারবার প্রকাশ পায় শচীনের জনদরদী কাজে। দেশে শিক্ষার প্রসারে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিটল মাস্টার।

সম্প্রতি সাংসদ হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সংসদ ছাড়ার আগে তিনি তার বেতন ও ভাতার সবটাই দিয়ে গেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। রাজ্যসভার সাংসদ হিসেবে শচীন টেন্ডুলকারের সংসদে আসা নিয়ে বেশ হইচই হয়েছে। সাংসদ হিসেবে তিনি রাজ্যসভায় এসেছেন মাত্র কয়েকদিন। তার সঙ্গে তুলনা চলে একমাত্র অভিনেত্রী রেখার।

গত ৬ বছরে বেতন ও অন্যান্য ভাতা হিসেবে শচীন পেয়েছেন ৯০ লাখ টাকা। সেই টাকাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। ভারতের পিএমও থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী ওই দান গ্রহণ করেছেন। তিনি শচীনকে ধন্যবাদও জানিয়েছেন। আর্ত মানুষের সেবাও ওই অর্থ সাহা‌য্য করবে।’

এর আগেও এমপি ফান্ডের ৭.৪ কোটি টাকা দেশের বিভিন্ন প্রান্তের ২০টি স্কুলের উন্নতিকল্পে দিয়েছেন লিটল মাস্টার। যার মধ্যে বাংলার পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলও রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশে, কেরল, তামিলনাড়ু, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কয়েকটি স্কুলের উন্নতির জন্য টাকাও দিয়েছেন শচীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ বছরের উপার্জন দান করলেন শচীন টেন্ডুলকার

আপডেট সময় ১২:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮