ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হলেও নিজেকে নিতাম না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বয়স সবে ৩৩। ক্রিকেট থেকে অবসরের বয়স নয় এটা। কিন্তু চারদিক থেকে উপেক্ষার শিকার হতে হওয়ায় অভিমানে পেশায়ই পাল্টে ফেললেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। না, ক্রিকেট ছেড়ে যাননি। তবে ৩৩ বছর বয়সেই কোচিংয়ে নামতে হয়েছে বাধ্য হয়ে।

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কোচ হিসেবে আগামী রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ইরফান। পাঠান বহুদিনই বাইশ গজের বাইরে। ভারতীয় দল তো বটেই, বরোদার রঞ্জি দলেও জায়গা পান না তিনি। আইপিএল-এ এবার দল পাননি। তাই পাঠানের কোচিং করার সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। পাশাপাশি, প্রশ্ন উঠছে ক্রিকেটার ইরফান কি তাহলে পাকাপাকি ভাবে সাবেক হওয়ার পথে?

বর্তমানে রঞ্জি দলে জায়গা না পেলেও সাম্প্রতিক অতীতে বরোদার অধিনায়ক হওয়ারও অভিজ্ঞতা রয়েছে। ২৯টি টেস্ট, ১২০টি ওয়ান ডে খেলা ৩৩ বছরের পাঠানকে তাই জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ড কোচ করার আগে দ্বিতীয় বার ভাবেনি।

জম্মু-কাশ্মীর ক্রিকেট বোর্ডের কর্তা আশিক বুখারি বলেন, ‘এক বছর জম্মু-কাশ্মীর দলের কোচ ও মেন্টরের ভূমিকা পালন করবেন পাঠান।’

পাঠান বলেন, ‘এই মৌসুমে প্রথম শ্রেণির ম্যাচে খেলিনি। যদি আমি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকও হতাম, তাহলে নিজেকেও নিতাম না। এই মুহূর্তে এমন একটা বিষয় খুঁজছিলাম, যাতে আমার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারি।’

ইতিমধ্যেই বরামুলায় গিয়ে উঠতি ক্রিকেটারদের টিপসও দিয়ে রেখেছেন তিনি। পাঠানের কোচিংয়ে জম্মু-কাশ্মীরের ক্রিকেট দল জাতীয় পর্যায়ে বড় শক্তি হয়ে উঠতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক হলেও নিজেকে নিতাম না’

আপডেট সময় ১০:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮