ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এএফপির সহায়তায় ভুয়া খবর ঠেকাবে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

ছবি ও ভিডিও যাচাই-বাছাই করবে ফেসবুক। এ লক্ষ্যে তারা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সঙ্গে চুক্তি করেছে।

এর ফলে ফেসবুক আরও সহজেই ভুয়া খবর শনাক্ত করতে পারবে। তবে কীভাবে তারা এএফপির সঙ্গে একত্রে ভুয়া ছবি ও ভিডিও শনাক্ত করার কাজটি করবে সে সম্পর্কে কিছু জানায়নি।

এটি ছবি বা ভিডিও কতখানি এডিট করা হলে তা ভুয়া কনটেন্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কেও কোনো ধারণা দেয়নি ফেসবুক। বিভিন্ন দেশে নির্বাচনের সময় ভুয়া ও বিভ্রান্তিকর খবর ঠেকাতে তারা নতুন একটি ইনভেস্টিগেটিভ টুল তৈরি করেছে।

এ ছাড়া রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্ত করতে তারা পাবলিক আর্কাইভ তৈরির কাজ করছে। ফেসবুকের এ নতুন যাচাই-বাছাই প্রক্রিয়ার সুফল পাবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীরা। ধীরে ধীরে এ সেবা অন্যান্য দেশে চালু করবে ফেসবুক।

২০১৬ সালে মার্কিন নির্বাচনের পর থেকেই অভিযোগ উঠেছে, ব্যবহারকারীদের শেয়ার করা বিভ্রান্তিমূলক খবরের শেয়ার ঠেকাতে তারা সোচ্চার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এএফপির সহায়তায় ভুয়া খবর ঠেকাবে ফেসবুক

আপডেট সময় ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮