ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে গৃহবধূ হত্যায় স্বামী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ ফুলমতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফুলমতির স্বামী মুক্তার হোসেন ওরফে মজিদ ওরফে মডেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরের মলমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবের আদালতে হাজির করা হলে সেখানে স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন মজিদ।

গত ১৮ মার্চ সকালে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার ভাড়া বাড়ি থেকে ফুলমতির লাশ উদ্ধার করে পুলিশ। ফুলমতির লাশ উদ্ধার করা হলে স্বামী মজিদ মিয়া পলাতক ছিলেন।

পরকীয়ায় জড়িত থাকার অপরাধে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আদালতকে জানিয়েছেন মজিদ।

গ্রেপ্তার মজিদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনঘাতি কালিবাড়ি গ্রামের ছামাদ মিয়ার ছেলে।

ফুলমতি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উত্তর নামাজের চর গ্রামের বাসিন্দা। গত তিন মাস আগে স্বামী মজিদের সঙ্গে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার বাড়ি ভাড়া নিয়ে একই এলাকায় ইউসূফের ইটভায় দিনমুজুরের কাজ করতেন তারা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পরিদর্শক শ্যামল কুমার দত্ত জানান, স্ত্রী হত্যার পর ঘরে তালা দিয়ে লেবাস পরিবর্তন করে আত্মগোপন করে মজিদ। দাড়ি কেটে, টুপি খুলে পোশাকও পরিবর্তন করে ফেলে। এই সময়ের মধ্যে সে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মির্জাপুরে গৃহবধূ হত্যায় স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮