ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কাইপ-এ পাঠানো যাবে অর্থ

অাকাশ আইসিটি ডেস্ক:

স্কাইপে কথা বলতে বলতে যদি আপনার বন্ধু কিছু অর্থও দাবি করে বসে তাহলে তার ব্যবস্থাও করেছে মাইক্রোসফটের ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। নতুন এ পদ্ধতিটি কাজ করবে পেপ্যালের সঙ্গে। আর এজন্য মাইক্রোসফট একত্রিত হয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটির সঙ্গে।

মাইক্রোসফট ও পেপ্যাল দুই জগতের বড় দুটি প্রতিষ্ঠান। আর এ দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে অর্থ পাঠানোর সার্ভিস চালু করায় তা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবহারকারীদের ঝামেলাও কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। এক ব্লগ পোস্টে স্কাইপ টিম লিখেছে, এখন আর সিনেমার টিকিটের জন্য বন্ধুকে টাকা পরিশোধ কিংবা উপহারের জন্য টাকা আদান-প্রদানের জন্য আর উপায় খুঁজতে হবে না। কারণ স্কাইপ ব্যবহার করেই পেপ্যালের টাকা পরিশোধ করা যাবে।চ্যাট করার সময় ‘সেন্ড মানি’তে ট্যাপ করলেই টাকা পাঠানো যাবে। আর প্রথমবার এ কাজটি করার সময় আপনাকে লোকেশন নিশ্চিত করতে হবে।

এ সুবিধা গ্রহণ করার জন্য অর্থ প্রেরণকারীকে আইওএস কিংবা অ্যান্ড্রয়েডে স্কাইপের সর্বশেষ ভার্সন ব্যবহার করতে হবে। তবে অর্থ গ্রহণকারীর যে কোনো ভার্সন হলেই চলবে। এ ব্যবস্থার একটি বড় সুবিধা হলো, একদেশ থেকে অন্যদেশে সহজেই অর্থ প্রেরণ করা যাবে। স্বাভাবিক লেনদেনে এতে কোনো বাধা আসবে না।

স্কাইপ জানিয়েছে, প্রাথমিকভাবে বিশ্বের ২২টি দেশে এ সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তীতে এ সুবিধা আরও বাড়ানো হতে পারে। এখন যেসব দেশে এ সুবিধা চালু করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লুক্সেমবার্গ, মালটা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যান ম্যারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও স্পেন। বাংলাদেশে এখনও এ সার্ভিস চালু হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্কাইপ-এ পাঠানো যাবে অর্থ

আপডেট সময় ১১:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭