ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

গভীর রাতে গার্মেন্টসে আগুন, দগ্ধ তিন শ্রমিক

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি পোশাক তৈরির কারখানায় শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ তিন শ্রমিক হলেন মো. মাঈনুদ্দীন (২১), আল আমিন (২০) ও মো. মাসুম (১৭)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)  চিকিৎসারত তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের শরীরের বেশির ভাগ পুড়ে গেছে।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী স্বপন দৈনিক আকাশকে জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শেওড়াপাড়ার ওই পোশাক কারখানাটিতে আগুন লাগে। এ সময় সেখানে কাজ করছিলেন মাঈনুদ্দীন, আলামিন ও মাসুম। আগুনে তাদের শরীর পুড়ে যায়। পরে তাদেরকে গুরুতর দগ্ধ অবস্থায় ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাঈনুদ্দীনের শরীরের ৮০ ভাগ, আলামিনের ৭৫ ভাগ এবং মাসুমের ৮০ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তবে কীভাবে ওই পোশাক কারখানায় আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ সম্পর্কে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন দৈনিক আকাশকে বলেন, এখন পর্যন্ত ওই আগুন লাগার কোনো প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই বলতে পারব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

গভীর রাতে গার্মেন্টসে আগুন, দগ্ধ তিন শ্রমিক

আপডেট সময় ১২:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮