ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জিয়া পাকিস্তানিদের চাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন এবং মুক্তিযোদ্ধা সংসদকে তছনছ করে দিয়েছেন। দলীয়করণ করে বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে তাদের মধ্যে বিজাতীয় ভাবধারা সৃষ্টি করার অপচেষ্টা করেছেন । তার উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে যদি ভাঙন ধরানো যায়, তাহলে পাকিস্তানিরা যা চায় সেটা এই দেশে বাস্তবায়ন করা যাবে।’

মন্ত্রী আমু শুক্রবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এজন্য তাদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা এখন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সুখী সমৃদ্ধ একটি বাঙালি জাতি গড়ে তোলা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সুখী সমৃদ্ধ জাতি প্রতিষ্ঠা করতে হলে, আগে প্রতিনি মানুষ সুখী হতে হবে। জনগণের সুখ-শান্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের অসহায় মানুষগুলোকে সুখী করতে চান। তাদের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে চান।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক শ্যামা প্রসাদ দে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

জিয়া পাকিস্তানিদের চাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন: আমু

আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮