ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপি দুর্নীতি-সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও বিদেশে পলাতক আসামিকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তারা আবারও প্রমাণ করেছে দলটি দুর্নীতিবাজদের সংগঠন।’

শুক্রবার সকালে কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, আইডিইবি ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ খবির হোসেন এবং ডিপিডিসি সিবিএ’র সভাপতি ও শ্রমিক লীগের দফতর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান বলেন, ‘এতিমের টাকা আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন। অতীতে তিনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। বিভিন্ন দেশে তাদের সম্পদের তথ্য পাওয়া গেছে।’

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক করে না, তারা স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদেরও পৃষ্ঠপোষকতা করছে। বিএনপির অপরাজনীতির কারণে জনগণ এখন তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ক্ষমতায় রাখবে; যারা মানুষ মারে তাদেরকে, নাকি যারা দেশের উন্নয়ন করছে তাদেরকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

বিএনপি দুর্নীতি-সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক: হাছান

আপডেট সময় ০৯:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮